৫৩ বছর পর ফেনীতে দশমী ঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভা গঠনের ৫৩ বছর পর এই প্রথম হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা শেষে বিসর্জনের জন্য একটি দশমী ঘাট নির্মাণ করা হয়েছে। আজ বিজয়া দশমী শেষে এ ঘাটে দুর্গাদেবী বিসর্জন দেওয়া হবে।ফেনী পৌরসভা সূত্র জানায়, ১৯৫৮ সালে ফেনী পৌরসভা গঠনের পর থেকে গত ৫৩ বছর পৌর এলাকায় কোনো বিসর্জন ঘাট ছিল না। এতে প্রতিবছর দুর্গোৎসব শেষে প্রতিমা বিসর্জন দেওয়ার সময় পূজারি ও ভক্তদের সীমাহীন কষ্ট হতো। এ বছর পূজা উদ্যাপন পরিষদের নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী দশমী ঘাট নির্মাণের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ দেন।