৫৪ ঘণ্টায় ব্যবসা উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলছে আইডিয়া নিয়ে কাজ। মনোযোগী অংশগ্রহণকারীদের একেকটা দল। এরপর চলেছে প্রকল্পটি বাস্তবায়ন করার প্রয়োজনীয় কাজ। এমন পরিবেশ ছিল ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘স্টার্টআপ উইকেন্ড’ নামের প্রতিযোগিতায়।১০ জানুয়ারি শুরু হওয়া ৫৪ ঘণ্টার এ আয়োজন শেষ হয় ১৩ জানুয়ারি। ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনে ১২০ জন সদস্যের ২১টি দল এ কাজ করে। স্টার্টআপ উইকেন্ড প্রতিযোগিতায় প্রতিযোগীরা ব্যবসা শুরুর একটা উদ্যোগের আইডিয়া দেন।এ ব্যবসা প্রযুক্তিনির্ভর হতে হবে। এরপর চলে সেই উদ্যোগকে বাস্তবে রূপ দেওয়া।শুরুর দিনে নিজেদের চিন্তা-ভাবনা জানানোর পাশাপাশি ছিল দল তৈরি করা। দ্বিতীয় দিনে আইডিয়ার মাধ্যমে বিজনেস মডেল তৈরি, প্রযুক্তিপণ্যের প্রোগ্রামিংকরা, ডিজাইন এবং বাজারে এর গ্রহণযোগ্যতা কেমন, সে বিষয়ে চলে আলোচনা ও কাজ। সবশেষে বিচারকদের সামনে প্রকল্প উপস্থাপন করা হয় এবং বিচারকদের রায়ে নির্বাচিত হয় সেরা তিনটি প্রকল্প। ঢাকা স্টার্টআপ উইকেন্ডের আয়োজক ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা সাবহানাজ রশীদ জানান, মূলত তরুণদের অংশগ্রহণে তথ্যপ্রযুক্তি বিভিন্ন প্রকল্প তৈরির উদ্যোগ নিয়েই এ আয়োজন। এ আয়োজনে গ্লোবাল সহযোগী ছিল গুগল ও মাইক্রোসফট বিজপার্ক, স্থানীয় সহযোগী হিসেবে ছিল আইইউবি, দ্য ডেইলি স্টার, ওয়ান স্টপ কমার্স, জি অ্যান্ড আর টেকনোলজিস, পেইজা বাংলাদেশ ও নিউজক্রেড।সেরা তিন প্রকল্পপোর্টালে সরাসরি দরকারি তথ্যতাৎক্ষণিক তথ্যভিত্তিক পোর্টাল তৈরি করে সেরা হয়েছে ছয়জনের ‘ভাগো বাঙালি ভাগো’ দল। এ ব্যবস্থার মাধ্যমে যে কেউ তাৎক্ষণিক রাস্তার সমস্যার খবরের পাশাপাশি বিভিন্ন আয়োজনের খবর পেতে পারেন মুঠোফোনের মাধ্যমে। এ ছাড়া পাওয়া যাবে ওয়েবসাইটেও। দলের সদস্য মাসুদ রহমান জানান, ব্যবস্থাটি অনেকেরই কাজে লাগবে। আপনি হয়তো ঢাকাতেই এক রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন। পথে হয়তো কোনো দুর্ঘটনা কিংবা রাস্তায় সমস্যা হয়েছে। আমাদের এ সেবা নিলে আপনি এ খবর আগেও মুঠোফোনের মাধ্যমে পাবেন। এতে করে আপনাকে আর সামনে রাস্তায় থাকা সমস্যায় পড়তে হবে না। যাঁরা এ সুবিধা নিতে চান, তাঁদের শুরুতেই নিবন্ধন করে নিতে হবে।ওয়েবসাইটে গানের সমাহারওয়েবসাইটে মাধ্যমে বিভিন্ন ব্যান্ডের গান রাখার ওয়েবসাইট নিয়ে প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে ‘ডুগডুগি’। মূলত বিভিন্ন ব্যান্ড দল রয়েছে, যারা দারুণ সব গান করে। তবে তারা বড় আকারে অ্যালবাম বের করতে পারে না। তাদের জন্য বিশেষ এ উদ্যোগ বলে জানান দলের সদস্য সাদ্দাম আজাদ। এ ধরনের যারা নতুন ব্যান্ড, তাদের তৈরি গানগুলোকে ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরা এবং বিক্রির ব্যবস্থা করাই প্রকল্পটির মূল উদ্দেশ্য বলে জানান তিনি। এতে করে দেশে এবং দেশের বাইরেও নতুন গানের প্রচারণা বাড়বে।তথ্য জানার সুবিধাবাংলাদেশে যোগাযোগের ধরন মূলত একমুখী। রাজনীতিবিদেরা বলে যান, টক শোতে তারকারা বলে যান, কিন্তু সাধারণ জনগণের কণ্ঠস্বর তাঁদের কাছে পৌঁছায় না। তারকা থেকে শুরু করে রাজনীতিবিদসহ অনেক প্রখ্যাত ব্যক্তির কাছেই সাধারণ মানুষের থাকে নানা ধরনের প্রশ্ন। তবে উত্তর পাওয়ার ব্যাপারটি সহজ হয় না। এ সমস্যা সমাধানে লেখক, গায়ক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের সঙ্গে জনগণের সেতুবন্ধ তৈরি করতে বিশেষ প্রকল্প তৈরি করে প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে পাঁচজনের দল ‘পাবলিক উইন্ডো’। দলের সদস্য ইকবাল হোসেন বলেন, ‘তারকা ও রাজনৈতিক ব্যক্তিদের কাছে সাধারণ মানুষের নানা জিজ্ঞাসা থাকে। তাঁদের প্রশ্নোত্তর আমরা নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ওয়েবে দিয়ে দেব। এ ছাড়া রয়েছে রাজনীতিবিদ ও তারকাদের সঙ্গে সরাসরি চ্যাট, ফোন এবং সামনাসামনি প্রশ্নের উত্তর জানার সুবিধা। অনেক ক্ষেত্রে এলাকার সাংসদের কাছেও জনগণের নানা প্রশ্ন থাকে। সেগুলোর উত্তরও আমরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে দেব।’ যাঁদের ইন্টারনেট সুবিধা নেই, তাঁরা এসএমএসে যাতে সে সুবিধা পেতে পারেন, সে ব্যবস্থাও এ প্রকল্পে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। আরও প্রকল্পতিনটি সেরা প্রকল্পের পাশাপাশি দর্শক জরিপে সেরা হয়েছে আর্টের জন্য তৈরি বিশেষ ওয়েবসাইট প্রকল্প। পাঁচজনের এই দলের নাম ‘পিক ইওর আর্ট’। মূলত বিভিন্ন শিল্পীর আঁকা শিল্পকর্ম ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করার বিশেষ প্রকল্প এটি। অনলাইনের মাধ্যমে দেশের পাশাপাশি দেশের বাইরেও এসব শিল্পকর্ম বিক্রি করার ব্যবস্থা থাকবে বলে জানান দলের সদস্য সাবরিনা রহমান। দেশের প্রখ্যাত বিভিন্ন শিল্পকর্ম পিক ইউর আর্ট ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এটি শিল্পীদের জন্য বিশেষ একটি প্ল্যাটফর্ম হিসেবে গণ্য হবে বলেও জানান সাবরিনা।