৫৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারী উপজেলার সদর ইউনিয়ন বাদে ১৪ ইউনিয়নে নির্বাচন আজ। উপজেলার ১২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৮টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। পুরো উপজেলায় নির্বাচন উপলক্ষে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসার বহিনীর সমন্বয়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তাবেষ্টনী। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে থাকছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা ও কড়া নজরদারি।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৪ ইউনিয়নে ৮৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার আছেন দুই লাখ ১২ হাজার ২৬ জন।বিভিন্ন ইউনিয়নের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে হুমকি পেয়েছেন বলে লিখিত অভিযোগ করলেও সহিংসতার আশঙ্কা করছে না প্রশাসন। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘পুরো উপজেলা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বাড়তি নজরদারি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ ফরিদ আহমদ এরপর পৃষ্ঠা ২ কলাম ৩জানান, ‘প্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে সক্রিয় রয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে বেশির ভাগ অভিযোগেরই কোনো ভিত্তি নেই।’এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার মতামত জানার জন্য বারবার মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী বি এম আনোয়ার মঞ্জুর (দোয়াত-কলম) অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যানপ্রার্থী ওসমান আলী তাঁকে এবং তাঁর সমর্থকদের নানাভাবে হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বরাবরেও লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। তবে ওসমান আলী অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর সুনামে ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এলাকায় দুর্নাম রটাচ্ছেন।