৬৭ বছর পর বই ফেরত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬৭ বছর পর ফিরিয়ে  দেওয়া সেই বই
৬৭ বছর পর ফিরিয়ে দেওয়া সেই বই

২৮ এপ্রিল সকালবেলা নিউজিল্যান্ডের এপসম গ্রন্থাগারের কর্মীদের জন্য জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে রইল। সেদিন সকালে গ্রন্থাগারে হাজির একজন বৃদ্ধা। হাতে সদস্য কার্ড। সে কার্ড হাতে নিয়েই গ্রন্থাগারের কর্মীদের চক্ষু চড়ক গাছ! কারণ সে সদস্য কার্ডে বই নেওয়ার সর্বশেষ যে তারিখ লেখা তা প্রায় ২৪ হাজার দিন আগের! ১৭ ডিসেম্বর ১৯৪৮।
পাঠক একটু কি হকচকিত হলেন! এমন ঘটনা ঘটেছে অকল্যান্ড গণগ্রন্থাগারের অধীনে পরিচালিত এপসম গ্রন্থাগারে। ১৯৪৮ সালে তখনকার স্কুলপড়ুয়া এক বালিকা পরিবারের সঙ্গে ছেড়ে গিয়েছিল অকল্যান্ড শহর।

৬৭ বছর পর ফিরিয়ে  দেওয়া সেই সদস্য কার্ড
৬৭ বছর পর ফিরিয়ে দেওয়া সেই সদস্য কার্ড

কিন্তু ফেরত দিতে পারেনি গ্রন্থাগার থেকে নেওয়া এডব্লিউ রিডের মিথস অ্যান্ড লিজেন্ডস অব ম্যারিল্যান্ড বইটি।
৬৭ বছর পর সেদিন পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে অকল্যান্ড এসেছিলেন বৃদ্ধা। আর সেই সুযোগে সঙ্গে এনেছিলেন প্রিয় বইটিও। দীর্ঘদিন ফেরত না দেওয়ায় প্রায় ১৭ হাজার ডলার জরিমানা হয়েছিল তাঁর। কিন্তু গ্রন্থাগার কর্তৃপক্ষ তা মওকুফ করে দেন। ওই বৃদ্ধার কোনো ছবি প্রকাশ করতে পারেনি অকল্যান্ডের এই লাইব্রেরি। কারণ, তিনি বই ফেরত দিয়ে নিজের কোনো ঠিকানা বা যোগাযোগের নম্বর রেখে যাননি।
সূত্র: দ্য গার্ডিয়ান