৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জুলাই
 তিউনিসিয়ায় বিরোধী নেতা মোহাম্মদ ব্রাহিমিকে গুলি করে হত্যা।
 একের পর এক সমস্যায় পড়া জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে নতুন ঝামেলা। সুনামিতে ক্ষতিগ্রস্ত কেন্দ্রটির একটি চুল্লির শীতলীকরণ পদ্ধতি সাময়িকভাবে অকেজো

২৬ জুলাই
 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে তিন নারীসহ ছয়জন নিহত। পুলিশের গুলিতে হত ঘাতকও
 লেবাননের প্রভাবশালী সংগঠন হিজবুল্লাহর সামরিক শাখাকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন
 ফিলিস্তিনের কট্টরপন্থী সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে
 মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ১৫ আটক রাখার নির্দেশ দেন আদালত

২৭ জুলাই
 মিসরের কায়রোতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলি, প্রায় ১০০ নিহত।

২৮ জুলাই
 ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনায় কোনো বড় উদ্যোগের বিষয়ে গণভোট নিতে হবে—এ মর্মে একটি বিলে সম্মতি দেয় ইসরায়েলের মন্ত্রিসভা।

২৯ জুলাই
 যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন মধ্যস্থতায় ফিলিস্তিন ও ইসরায়েলের আলোচকদের মধ্যে শান্তি আলোচনা দীর্ঘ তিন বছর বিরতির পর আবার শুরু

৩০ জুলাই
 পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রার্থী মামনুন হোসাইন। নবনির্বাচিত মামনুন দেশের দ্বাদশ প্রেসিডেন্ট
 পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি কারাগারে দুঃসাহসিক হামলা চালিয়ে ২৫৩ বন্দীকে ছাড়িয়ে নিয়ে যায় তালেবান।
 অন্ধ্র প্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠন করার সিদ্ধান্ত নেয় ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস।