৭ দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২ ফেব্রুয়ারি নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ‘স্টিলথ’ যুদ্ধবিমানের উদ্বোধন করে ইরান। দেশটির কর্মকর্তাদের দাবি, রাডার ফাঁকি দিতে সক্ষম কাহার এফ-৩৩১ বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমানগুলোর একটি। ৪ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তিন দিনের যৌথ নৌ-মহড়া শুরু করে। দক্ষিণ কোরিয়া বলছে, উত্তরের নতুন পারমাণবিক পরীক্ষা চালানোর ঘোষণার সঙ্গে এর সম্পর্ক নেই। যুক্তরাজ্য, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে আসিফ জারদারি ও হামিদ কারজাই একমত হন, তাঁরা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবেন।৫ ফেব্রুয়ারি ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ তিন দিনের সফরে কায়রোতে পৌঁছান। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর কোনো ইরানি প্রেসিডেন্টের এটাই প্রথম মিসর সফর।