৭ দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬ ফেব্রুয়ারি তিউনিসিয়ার বিরোধী দল পপুলার ফ্রন্টের নেতা শুকরি বেলায়েদ আততায়ীর গুলিতে নিহত। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো ইসরায়েল, ফিলিস্তিন-শাসিত পশ্চিম তীর ও জর্ডান সফরে যাবেন বলে ঘোষণা। ৯ ফেব্রুয়ারি চীনের একটি ফ্রিগেট যে ‘সত্যিই’ তাদের নৌবাহিনীর জাহাজের ফায়ার রাডার বন্ধ করে দিয়েছিল, তার প্রমাণ দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানায় জাপান। ১০ ফেব্রুয়ারি সুইজারল্যান্ড সরকার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করবে না বলে জানিয়ে দেয়।১১ ফেব্রুয়ারিবার্ধক্যের কারণে সরে দাঁড়ানোর ঘোষণা রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ নেতা পোপ ষোড়শ বেনেডিক্টের। ৬০০ বছরের মধ্যে কোনো পোপের সরে যাওয়ার ঘটনা নজিরবিহীন।