৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ ফেব্রুয়ারি সিরিয়ার তেলসমৃদ্ধ আল-শাদ্দাদা শহর সরকারি বাহিনীর কাছ থেকে দখল করে নেয় বিদ্রোহী ইসলামপন্থী আল-নুসরা ফ্রন্ট। ১৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৮৪ জন শিয়া মুসলমানের মৃত্যু। জঙ্গি সুন্নি গোষ্ঠী লস্কর-ই-জাংভি এই হামলার দায়িত্ব স্বীকার করে। ২০১০ সালে ভারতের কাছে হেলিকপ্টার বিক্রিতে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ওঠায় পদত্যাগ করেন ইতালির মহাকাশ ও প্রতিরক্ষাসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ফিনমেকানিকার প্রধান জুজুপ্পে অরসি।১৮ ফেব্রুয়ারি আকস্মিকভাবে দেশে ফেরেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ। ক্যানসারের চিকির‌্যাসা নিতে দুই মাসেরও বেশি সময় ধরে তিনি কিউবায় ছিলেন। ইকুয়েডরের সাধারণ নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া পুনর্নির্বাচিত হন। এ নিয়ে তিনবার তিনি প্রেসিডেন্ট হলেন।১৯ ফেব্রুয়ারি নেপালে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে অবশেষে মতৈক্যে পৌঁছায় প্রধান রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী জুন মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্বের বড় বড় ওয়েবসাইট হ্যাকিংয়ের সঙ্গে চীনের সামরিক বাহিনীর জড়িত থাকার জোরালো ইঙ্গিত পাওয়ার দাবি একটি মার্কিন সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানের। চীন এ দাবি নাকচ করেছে।