৭ দিন
১ মার্চ জাপানের ওকিনাওয়ায় একজন জাপানি নারীকে ধর্ষণের ঘটনায় দুই মার্কিন সেনাকে দশ ও নয় বছর করে কারাদণ্ড দেওয়া হয়। একটি আসনে উপনির্বাচনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দল কনজারভেটিভ পার্টির প্রার্থী বাজেভাবে হেরে যান। জিতেছেন ক্যামেরনের জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী।২ মার্চ আল কায়েদা ইন ইসলামি মাগরেবের (একিউআইএম) দ্বিতীয় নেতা আবদেলহামিদ আবু জাইদ মালিতে সরকারি বাহিনীর হাতে নিহত হন। ৩ মার্চ সিরিয়া সরকার বিদ্রোহীদের সঙ্গে সংলাপে রাজি আছে। তবে তিনি পদত্যাগ করবেন না। যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘোষণা।৪ মার্চ শান্তিতে এবারের নোবেল পুরস্কারের জন্য ২৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মনোনয়ন পাওয়ার খবর প্রকাশ। তালিকায় অন্যান্যের মধ্যে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নাম রয়েছে। ৫ মার্চ মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে গ্রেপ্তার করে সে দেশের পুলিশ। এর আগে তিনি গ্রেপ্তার এড়াতে মালেতে ভারতীয় হাইকমিশনে আশ্রয় নিয়েছিলেন।