৭ দিন
১৪ মার্চ গণহত্যার বিচার চলাকালে কম্বোডিয়ার খেমাররুজ নেতা ইয়েং সারির মৃত্যু হয়। ১৬ মার্চ পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) তার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করে। দেশটিতে এই প্রথম কোনো গণতান্ত্রিক সরকার তার মেয়াদ পূর্ণ করল। সিরিয়ার একজন ব্রিগেডিয়ার জেনারেলসহ ২১ সেনাকর্মকর্তা বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে যোগ দেন। চীনের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন নারী প্রকৌশলী লিও ইয়াংদং। গত এক দশকে এই প্রথম কোনো নারীকে দেশটির এত বড় পদে নিয়োগ দেওয়া হলো। ১৮ মার্চ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী প্রধান জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বাছাই করতে তুরস্কে বৈঠকে বসে। বৈঠকে ঘাসান হিত্তোকে এ পদের জন্য নির্বাচিত করা হয়। ভারতের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) থেকে বেরিয়ে যায় এম করুণানিধির দল ডিএমকে। এতে করে বর্তমান সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে সফরে যান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর এই প্রথম বিদেশ সফরের গন্তব্য হচ্ছে ইসরায়েল, ফিলিস্তিন ও জর্ডানসহ কয়েকটি দেশ। ১৯ মার্চ ভেনেজুয়েলায় এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনে হুগো চাভেজের উত্তরসূরি নিকোলাস মাদুরো বিরোধীদলীয় প্রার্থী হেনরিকে ক্যাপ্রিলেসের চেয়ে ১৮ পয়েন্টে এগিয়েবলে জরিপের ফল প্রকাশ ২০ মার্চ আগামী ১১ মে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ঘোষণা।