৭ দিন
২০ মার্চ মধ্য মিয়ানমারের মিকতিলায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু২১ মার্চ জাতিসংঘ মানবাধিকার পরিষদে শ্রীলঙ্কায় মানবতাবিরোধী অপরাধ তদন্তের প্রস্তাব গৃহীত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে বলে রামাল্লা সফরকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আশ্বাস লরিয়েল কোম্পানির উত্তরাধিকারী লিলিয়ান বেটেনকোর্টের কাছ থেকে সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির অবৈধ অনুদান নেওয়ার অভিযোগ তদন্তের নির্দেশ দেন আদালত২২ মার্চ ৮২ বছর বয়সে নাইজেরিয়ার বিখ্যাত লেখক চিনুয়া আচেবের মৃত্যু। তাঁকে বলা হতো ইংরেজিতে লেখা আফ্রিকান সাহিত্যের জনক বিচারের জন্য দুই মেরিন সেনাকে ভারতে ফেরত পাঠানো হবে বলে ইতালির আশ্বাস প্রথম বিদেশ সফরে রাশিয়া যান চীনের নতুন প্রেসিডেন্ট শি জিনপিং২৪ মার্চ পূর্ব ঘোষণা ছাড়াই ইরাক সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ার সরকারবিরোধীদের জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আহমেদ মোয়াজ আল-খতিব২৫ মার্চ আফগানিস্তানের বিতর্কিত বাগরাম কারাগারের নিয়ন্ত্রণ পুরোপুরি সে দেশের সরকারের হাতে তুলে দিয়েছে মার্কিন বাহিনী আলোচিত এক মামলায় হংকংয়ে স্থায়ীভাবে বসবাসের অধিকার পেতে দুই ফিলিপিনো গৃহকর্মীর আবেদন নাকচ করে দিয়েছেন সেখানকার শীর্ষ আপিল আদালত।