৭ দিন
অস্ত্রনিয়ন্ত্রণ আন্দোলনের কর্মীরা জাতিসংঘ দপ্তরের কাছে এক ভবনের ছাদে সামরিক হেলিকপ্টারের এই মডেলটি রাখে২৭ মার্চ আগামী অক্টোবরে মিসরের সাধারণ নির্বাচন হতে পারে বলে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির আশা প্রকাশ। চলতি মাসে এ নির্বাচন হওয়ার কথা থাকলেও আদালত তা বাতিল করে দিয়েছেন। মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ নতুন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। রাজনীতি ছাড়ার ঘোষণা দেন যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী লেবার পার্টির এমপি ডেভিড মিলিব্যান্ড।২৯ মার্চ ইউপি জোটে নতুন করে ভাঙনের আশঙ্কার কথা স্বীকার করলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। আদালত সদ্য দেশে ফেরা সাবেক পাকিস্তানি সেনাশাসক পারভেজ মোশাররফের জামিনের মেয়াদ বাড়ালেও পরদিনই দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেন।১ এপ্রিল ‘অভিমান ভুলে’ বাবা আসিফ জারদারির সঙ্গে দুবাই থেকে দেশে ফেরেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো। মিয়ানমারের চলমান সাম্প্রদায়িক সহিংসতার সময় হত্যাকাণ্ড ঠেকাতে পুলিশ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।২ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটে প্রচলিত অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি অনুমোদিত। কয়েক দশকের চেষ্টার পর এ ধরনের একটি চুক্তি হলো।