৭ দিন
৪ এপ্রিল ‘ভালোবাসা ও ক্ষমার মনোভাবের’ বিকাশকে এগিয়ে নেওয়ায় আজীবন প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দক্ষিণ আফ্রিকার মানবতাবাদী নেতা সাবেক আর্চবিশপ ডেসমন্ড টুটু টেম্পলটন পুরস্কারে ভূষিত।৫ এপ্রিল যুদ্ধে না জড়াতে উত্তর কোরিয়াকে সতর্ক করে দেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো।৬ এপ্রিল কাজাখস্তানে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ।৭ এপ্রিল পাকিস্তানের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। বাবার জন্য পাঞ্জাবের মুজাফফরগড়ের আসন ছেড়ে দিতে মনোনয়নপত্র প্রত্যাহার।৮ এপ্রিল ৮৭ বছর বয়সে যুক্তরাজ্যের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ‘লৌহমানবী’ হিসেবে খ্যাত মার্গারেট থ্যাচারের মৃত্যু। ‘মৃত্যুরহস্য’ উদ্ঘাটনের লক্ষ্যে চিলির স্বৈরশাসনের সমালোচক নোবেলজয়ী কবি পাবলো নেরুদার দেহাবশেষ কবর থেকে তোলা হয়।৯ এপ্রিল ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিদেশিদের দক্ষিণ কোরিয়া ছাড়ার পরামর্শ উত্তর কোরিয়ার। পাকিস্তানে সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্ট।