৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ এপ্রিল অভিবাসী সংস্কার আইন পাসের দাবিতে যুক্তরাষ্ট্রে লাখো মানুষ সমাবেশে অংশ নেন।১২ এপ্রিল ড্রোন হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সমঝোতার কথা স্বীকার করেন পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ।১৩ এপ্রিল উত্তর জাফনায় প্রধান তামিল সংবাদপত্রের কার্যালয়ে হামলা ও আগুন। মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পুনর্বিচার শুরু।১৫ এপ্রিল গবেষণাগারে কিডনি তৈরিতে সফল হয়েছেন বলে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। এই কিডনি প্রাণীদেহে প্রতিস্থাপনের পর তা কাজ করছে বলে তাঁরা জানান। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ঐতিহ্যবাহী ম্যারাথন প্রতিযোগিতার সময় জোড়া বোমা বিস্ফোরণে তিনজন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হন।১৬ এপ্রিল ইরান ও পাকিস্তানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।  চতুর্থ আসনেও পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের প্রার্থিতা বাতিল। এর আগে আরও তিনটি আসনে প্রার্থিতা বাতিল হওয়ায় আসন্ন নির্বাচন থেকে ছিটকে পড়েছেন তিনি।