৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ওয়েস্ট শহরে একটি সার কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত ও ১৬০ জনের বেশি আহত হন। ১৮ এপ্রিল  পৃথিবীর মতোই দেখতে ও দৃশ্যত বসবাসের উপযোগী আরও দুটি গ্রহের সন্ধান পাওয়ার দাবি করেন মার্কিন বিজ্ঞানীরা। ১৯ এপ্রিল ভারতের নয়াদিল্লিতে পাঁচ বছরের এক শিশুকে দুই দিন আটকে রেখে ধর্ষণের খবর প্রকাশ পেলে দিল্লিতে আবারও বিক্ষোভ শুরু হয়। ভেনেজুয়েলার নবনির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।  গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ‘সন্তোষজনক’ অগ্রগতি হওয়ায় মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে হামলার ঘটনায় সন্দেহভাজন দুই সহোদরের একজন জোখার সারনায়েভকে গ্রেপ্তার করা হয়। তাঁর বড় ভাই তামেরলান সারনায়েভ পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হন।২০ এপ্রিল চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প। ২২ এপ্রিল ট্রেনে বোমা হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার কথা জানায় কানাডার পুলিশ। জড়িত সন্দেহে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর দুই সদস্যকে টরন্টো থেকে গ্রেপ্তার করা হয়।২৩ এপ্রিল ভারতে কয়লাখনি কেলেঙ্কারির অভিযোগের বিষয়টি তুলে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগের দাবি তোলে। এ নিয়ে পার্লামেন্টে ব্যাপক হট্টগোল হয়।  লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ফরাসি দূতাবাসে এক গাড়িবোমা হামলায় দুই ফরাসি নিরাপত্তারক্ষী আহত হন।