৭ দিন
১৭ মে আর্জেন্টিনার ইতিহাসের কালো অধ্যায় ‘ডার্টি ওয়ার’-এর সময়কার স্বৈরশাসক হোর্হে ভিদেলার মৃত্যু। তিনি মানবতাবিরোধী অপরাধের জন্য কারাদণ্ড ভোগ করছিলেন। যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬০ জন আহত। ১৮ মে আফগানিস্তানের পার্লামেন্টে নারী অধিকারের পক্ষে একটি বিল তোলার পর এ নিয়ে রক্ষণশীলরা হট্টগোল শুরু করলে আলোচনা বন্ধ হয়ে যায়। প্রথম সৌদি তথা আরব নারী হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন রাহা মোহাররাক। পাকিস্তানে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ দলের জ্যেষ্ঠ নারীনেত্রী জাহরা শাহিদ হুসেইনকে গুলি করে হত্যা করে অজ্ঞাত অস্ত্রধারীরা। ১৯ মে জঙ্গি ইসলামপন্থীদের দমনে যত দিন প্রয়োজন অভিযান চলবে বলে নাইজেরিয়ার সেনাবাহিনীর ঘোষণা। প্রথম পাকিস্তানি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন সামিনা বেগ। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী ভেনেজুয়েলা, বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ২০ মে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ভয়াবহ টর্নেডোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত অন্তত ২৪।২১ মে ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন। দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন মিয়ানমারের রাষ্ট্র বা সরকারপ্রধানের প্রায় পাঁচ দশকে এটাই প্রথম যুক্তরাষ্ট্র সফর।