৭ দিন
১৯ জুন
জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের ভূগর্ভস্থ পানিতে ক্যানসার ঘটায় এমন বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থের অস্তিত্ব শনাক্তের খবর প্রকাশ
২০ জুন
ইরানের প্রতিবেশী দেশ তুর্কমেনিস্তানে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিযুক্ত করে ইসরায়েল।
গণপরিবহনে ভাড়া বাড়ানোসহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে ব্রাজিলজুড়ে ১২ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়।
২১ জুন
যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা ব্রিটিশ গভর্নমেন্ট কমিউনিকেশন্স হেডকোয়ার্টার্স (জিসিএইচকিউ) গোপনে বিশ্বের বিভিন্ন দেশের ফোনালাপ ও ইন্টারনেট সংযোগের কেবেল ঢুকে অসংখ্য গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে বলে খবর প্রকাশ হয়।
২২ জুন
দক্ষিণ আফ্রিকায় আগাং নামের নতুন একটি রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ।
আরব আইডল প্রতিযোগিতার শিরোপা জেতেন ফিলিস্তিনশাসিত গাজা উপত্যকার বাসিন্দা তরুণ গায়ক মোহাম্মদ আসিফ।
২৩ জুন
অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে শারীরিক সংসর্গে লিপ্ত হওয়া ও ক্ষমতার অপব্যবহারের ঘটনায় ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সাত বছরের কারাদণ্ড হয়।
২৫ জুন
ছেলে শেখ তামিম বিন হামদ আল-থানির হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করেন কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি।