৭১টি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যে ছবি সময়ের কথা বলে
যে ছবি সময়ের কথা বলে

দৃক গ্যালারিতে ৭১টি ছবির প্রদর্শনী। ‘৭১ ছবিতে গৌরবময় অর্জনের মাইলফলক’—এই নামেই প্রদর্শনী। আয়োজক আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)। ১ জুন প্রদর্শনীর উদ্বোধন হয়েছিল রাজধানীর রূপসী বাংলা হোটেলে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ছিলেন আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধক। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ছিলেন বিশেষ অতিথি হিসেবে। আর সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এস আকবর। এরপর ৩ থেকে ৭ জুন পর্যন্ত দৃক গ্যালারিতেই চলল প্রদর্শনী।
কিছু ছবি মন কেড়ে নিল। বাংলাদেশের মানুষ বলে বাংলাদেশের ছবিগুলোই টানল বেশি। বিশেষ করে উদ্বাস্তু শিবিরে রেডক্রসের রিলিফ বিতরণের ছবিটি মনে করিয়ে দিল, কী যে অন্য রকম একটা সময় পার করে এসেছি আমরা! কিংবা রিলিফ ক্যাম্পের সামনে দাঁড়ানো শিশুটির চোখেও যেন ভর করেছে যুদ্ধের যত গ্লানি, লাঞ্ছনা!

প্রদর্শনীর একটি  ছবি
প্রদর্শনীর একটি ছবি

গত বছর আন্তর্জাতিক রেডক্রস কমিটি বিশ্বব্যাপী ১৫০ বছরের মানবিক কাজের মাইলফলক স্পর্শ করে। রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের সহযোগীদের সঙ্গে মিলে আইসিআরসি ২০১৩ ও ২০১৪ সালকে ‘মানবতার সেবায় ১৫০ বছর’ হিসেবে উদ্যাপন করছে। তারই অংশ হিসেবে ৭১টি ছবির প্রদর্শনী, যার মধ্যে আইসিআরসির ইতিহাসের ওপর ১০টি, বাংলাদেশে প্রথম কাজের পাঁচটি, ২০টি ছবি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও বিশ্বে আইসিআরসির চলমান নানা কার্যক্রম নিয়ে। এ ছাড়া, স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী সময়ে আইসিআরসির ব্যাপক মানবিক কাজের নিদর্শন হিসেবে ৩৬টি ঐতিহাসিক আলোকচিত্র এ প্রদর্শনীতে স্থান পেয়েছে।