৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস
১০% বৈশ্বিক আয় আসে নারীদের হাত দিয়ে১৯%বিশ্বের নারী সাংসদউন্নয়নশীল দেশগুলোর ৬০-৮০%কৃষিকাজ করেন নারীরা। তবে তাঁদের নিজেদের ভূমি সম্পত্তি মোটে ২%পৃথিবীতে গড়ে প্রতি ১ মিনিটে মারা যান ১ জন নারীগোটা পৃথিবীতে প্রতি বছর ৫ লাখ নারী মারা যান গর্ভধারণ এবং শিশুজন্মদানের সময়, যার অধিকাংশই প্রতিরোধযোগ্যপৃথিবীর ৬৬%কাজই করেন নারীরাপৃথিবীর দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৭৭৪ মিলিয়ন অশিক্ষিত পূর্ণবয়স্ক মানুষই নারীরাজনীতিতে আপনি যদি কিছু শুনতেচান তাহলে একজন পুরুষকে জিজ্ঞেস করুন; আর যদি কোনো কিছু করা হয়েছে এমন কিছু দেখতে চান তাহলে যান একজন নারীর কাছে।মার্গারেট থ্যাচার সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীকখনোই বিয়ে করিনি আমি, কারণ তার কোনো দরকারই ছিল না। আমার তিনটি পোষা প্রাণী আছে, যাদের আচরণ একজন স্বামীর মতোই। একটা কুকুর আছে আমার, প্রতি সকালেই যে গর্জন করে। একটা তোতাপাখি আছে, যে প্রতি বিকেলেই শাপ-শাপান্ত করে আর আছে একটা বিড়াল, যে প্রতি রাতেই দেরি করে ঘরে ফেরে।মেরি কোরেলি ব্রিটিশ লেখকযেসব পুরুষ নারীদের অসহায় এবং খেলার পুতুল ভাবেন, নারীদের কাছে তাঁরা আনন্দদায়ক এবং উদার ব্যাংক অ্যাকাউন্ট মাত্র।অজ্ঞাতপুরুষেরা যদি দুনিয়াটা চালাতেই পারে তাহলে কেন তারা নেকটাই পরে? গলায় ছোট্ট একটা ফাঁস পরে দিন শুরু করাটা কি খুব বুদ্ধির কাজ?লিন্ডা এলারবি মার্কিন সাংবাদিক মা লিখেছেন তাঁর ছেলের ফেসবুক ওয়ালে, ‘প্রিয় বাবা, কেমন আছো? আমরা সবাই ভালো। আমরা তোমাকে খুব মিস করছি। প্লিজ, তোমার কম্পিউটারটা এখন অফ করো, আর নিচে খেতে আসো!’ভদ্রমহিলা গেছেন ডাক্তারের কাছে: আজ সকালে আয়নায় নিজের দিকে তাকাতেই দেখি আমার চুল কোঁকড়ানো, চামড়ায় ভাঁজ, চোখ রক্তশূন্য। ডাক্তার সাহেব, আমার সমস্যা কী?ডাক্তার: ভালো কথা হলো, আপনার চোখ খুব ভালো আছে!ছুটির দিন, কথা হচ্ছে নতুন স্বামী-স্ত্রীর মধ্যে।স্ত্রী: শুনছ, আজ রাতে কয়েকজন বান্ধবীকে দাওয়াত করেছি।স্বামী: আর কাজ পেলে না! আজ একটা ছুটির দিন, এখন আমি যাব বাজার করতে! তা ছাড়া দেখছ না অফিসের কাগজপত্র দিয়ে ঘরটা কেমন নোংরা হয়ে আছে!স্ত্রী: হুম্ম্, তা তো দেখতেই পাচ্ছি।স্বামী: দেখছই যখন তখন দাওয়াত করলে কেন?স্ত্রী: কারণ, তারা কদিন বাদেই বিয়ে করতে যাচ্ছে কিনা!রান্নাঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আবুল সাহেব। দেখলেন তাঁর স্ত্রী গভীর মনোযোগের সঙ্গে একটা মাছির পেছনে দাঁড়িয়ে আছেন। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, ‘কী করছ অত মনোযোগ দিয়ে?’ মাছির দিকে চোখ রেখে স্ত্রীর জবাব, ‘মাছি মারি!’ ‘কয়টা মারলে?’‘পাঁচটা; তিনটা পুরুষ মাছি, দুইটা মহিলা!’‘কীভাবে বুঝলে?’‘তিনটা বসেছিল মিষ্টির হাঁড়িতে আর বাকি দুটো সালাদের বাটিতে!’ হিলারি ক্লিনটন গেছেন স্বর্গে। গিয়ে দেখেন চারপাশে হাজার হাজার ঘড়ি সাজানো! স্বর্গের একজনকে জিজ্ঞেস করলেন, ‘এত ঘড়ি কেন?’ উত্তরে তিনি বললেন, ‘এগুলো হলো “মিথ্যাঘড়ি”। মৃত ব্যক্তিরা এখানে এলে তাদের হাতে একটি করে ঘড়ি ধরিয়ে দেওয়া হয়। দুনিয়ায় যে যত মিথ্যা বলে আসে তার ঘড়ির দোলক তত বেশি ঘোরে।’ একটা ঘড়ির দোলক একদম ঘুরছিল না। হিলারি ঘড়িটার সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘এটা ঘোরে না কেন?’ উত্তর এল, ‘এটা মাদার তেরেসার ঘড়ি।’ পাশের ঘরেই আরেকটা ঘড়ি দেখলেন হিলারি, ফ্যানের মতো বনবন করে ঘুরছে! জিজ্ঞেস করতেই স্বর্গের সেইজন বললেন, ‘এটা বিল ক্লিনটনের ঘড়ি!’