৮০ দিনে বিশ্ব ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলভার্নের ৮০ দিনে বিশ্ব ভ্রমণ বইটি অনেকেরই পড়া। ফিলিয়াস ফগ নামের এক লোক বন্ধুদের সঙ্গে বাজি ধরে ৮০ দিনে কীভাবে পুরো পৃথিবী ঘুরে আসেন, তার চমকপ্রদ বর্ণনা রয়েছে পুরো বইতে। অ্যাডভেঞ্চার এবং কিছুটা অ্যাকশন মিশ্রিত চমকপ্রদ গল্পটিকে বইয়ের পাতা থেকে কম্পিউটারের পর্দায় তুলে এনেছে ট্রাই সিনার্জি। তবে গেমের কাহিনিতে সময়ের সঙ্গে আনা হয়েছে কিছুটা পরিবর্তন। গেমে দেখানো হয়েছে তরুণ অভিযাত্রী অলিভার তার চাচার সঙ্গে বাজি ধরে ৮০ দিনে বিশ্ব ঘুরে আসবে, অথবা বিশ্বের চারটি প্রধান শহরের নতুন কিছু খুঁজে বের করবে। বাজির কথা অনুযায়ী, অলিভার বের হয়ে পড়ে। আর তাকে এই ভ্রমণের জন্য সহায়তা করে ফিলিয়াস ফগের ট্র্যাক। সেই ট্র্যাক ধরে অলিভার ঘুরে আসে মিসর, ভারত, জাপান ও আমেরিকায়। পুরো গেমে অলিভারের সঙ্গে ঘুরে আসতে হবে গেমারকে। আর মানিয়ে চলতে হবে প্রতিটি দেশের পরিস্থিতির সঙ্গে। চড়তে হবে হাতির পিঠ থেকে উড়োজাহাজ পর্যন্ত। সুতরাং, ঘরে বসে না থেকে এখনই বের হয়ে পড়ুন পৃথিবী দেখার কাজে।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এক্স পিপ্রসেসর: পেন্টিয়াম টুভিডিও কার্ড: ২৮ মেগাবাইট সিডি-রম ড্রাইভ: ২৪ এক্স র্যা ম: ১ গিগাবাইটডাইরেক্ট এক্স: ৯হার্ডডিস্ক ড্রাইভ: ২ গিগাবাইট খালি জায়গা