৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার ২০১২-১৩ অর্থবছরের জন্য ৮৬ কোটি ৫১ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার পৌরসভা চত্বরে পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী এ বাজেট ঘোষণা করেন।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুন ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।বাজেটে ৮৬ কোটি ৫১ হাজার ২০ লাখ ৯৬৭ টাকা ব্যয়ের মধ্যে অবকাঠামো উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ২৫ লাখ টাকা, সাধারণ সংস্থাপন ব্যয় তিন কোটি ৯২ লাখ ৭০ হাজার টাকা, স্বাস্থ্য পয়োনিষ্কাশন খাতে এক কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা, শিক্ষা ক্রীড়া ও সংস্কৃতি খাতে ৮৪ লাখ ৫০ হাজার টাকা, পরিচালন ও রক্ষণাবেক্ষণ খাতে দুই কোটি ৬৬ লাখ টাকা, পানি সরবরাহ খাতে ৫২ লাখ ৬০ হাজার টাকা, ত্রাণ, সাহায্য ও অনুদান খাতে ৩৬ লাখ টাকা, মূলধন ব্যয় খাতে দুই কোটি ৪৫ লাখ টাকা এবং সমাপনী স্থিতি ধরা হয়েছে দুই কোটি ৩০ লাখ ৯৯ হাজার ৯৬৭ টাকা।বাজেটে আয়ের খাতগুলো হলো: কর ১৩ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা, রেইট থেকে এক কোটি ৪৯ লাখ টাকা, ফিস থেকে ১১ লাখ টাকা, সম্পত্তি থেকে এক কোটি ৬০ হাজার টাকা, ইজারা থেকে এক কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা, অন্যান্য আয় এক কোটি ৩২ লাখ টাকা, পানি সরবরাহ থেকে ৫৩ লাখ, সরকারি অনুদান ৫৯ লাখ চার হাজার টাকা, মূলধন আয় দুই কোটি ২০ লাখ ২০ হাজার টাকা, আগত তহবিল চার কোটি ৬৪ লাখ ৭০ হাজার ৯৬৭ টাকা।