৮৮ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে কাফকো
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এ বছর আনোয়ারার চারটি বিদ্যালয়ের ৮৮ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। বিদ্যালয়গুলো হচ্ছে—বক্তিয়ারপাড়া চারপীর উচ্চবিদ্যালয়, চাতুরি উচ্চবিদ্যালয়, গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয় ও মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। বৃত্তির জন্য দেওয়া অর্থের পরিমাণ প্রায় ছয় লাখ টাকা। সামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ বৃত্তি দেওয়া হয়। ১০ জুলাই এ উপলক্ষে কাফকোতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাফকোর প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ। কাফকোর প্রধান অপারেশন কর্মকর্তা কে এ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাফকোর মহাব্যবস্থাপক কবির আহমেদ, বৃত্তিপ্রাপ্ত চার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চক্রবর্তী, ওসমান গণি, এরফান চৌধুরী ও মোহাম্মদ হামিদুল হক। উল্লেখ্য, গত বছরও এ বৃত্তি দেওয়া হয়েছিল ৮৪ শিক্ষার্থীকে। বিজ্ঞপ্তি।