৯ ইউনিয়নে ৭৩ চেয়ারম্যান প্রার্থী
সোনাগাজীর নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৯ জুন উৎসবের আমেজে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ভোট গ্রহণ হবে দুই দফায়—২৮ জুন ও আগামী ৩ জুলাই। প্রথম দফায় নির্বাচন হবে মতিগঞ্জ, আমিরাবাদ, নবাবপুর ও সোনাগাজী সদর ইউনিয়নে। দ্বিতীয় দফায় হবে চরমজলিশপুর, চরদরবেশ, চরচান্দিয়া, বগাদানা ও মঙ্গলকান্দি ইউনিয়নে।উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল হক চৌধুরী জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে মজলিশপুর ইউনিয়নে প্রার্থী হয়েছেন সাতজন—বর্তমান চেয়ারম্যান এ কে এম তকি কালাচান, এম এ হোসেন, মো. ফখরুল হক, রবিউল হক, আবু জাফর, মোমিনুল হক ও ইয়ার আহাম্মদ।বগাদানা ইউনিয়নে প্রার্থী হয়েছেন আটজন—বর্তমান চেয়ারম্যান হাবিব উল্যাহ পাটোয়ারী, কাজী মনছুর উদ্দিন, আবু ছালেহ, মো. বদরুদ্দোজা, মো. আবদুল হালিম, নাছির উদ্দিন, সাখাওয়াতুল হক ও মো. জহিরুল আলম। মঙ্গলকান্দি ইউনিয়নে প্রার্থী হয়েছেন আটজন—বর্তমান চেয়ারম্যান নুর ইসলাম, কামরুল ইসলাম, মো. নজরুল ইসলাম, দাউদুল ইসলাম, জসিম উদ্দিন, কাজী নজরুল ইসলাম, মাস্টার মো. হানিফ ও মো. আমিনুল ইসলাম। মতিগঞ্জ ইউনিয়নে প্রার্থী হয়েছেন আটজন—বর্তমান চেয়ারম্যান আমিন উদ্দিন, মো. ইসমাইল, কামরুল ইসলাম চৌধুরী, মো. আবদুল কাইয়ুম ভূঁঞা, মাহফুজ আলম, জসিমউদ্দিন আহাম্মদ, সাইফুল ইসলাম ও গোলাম সারোয়ার। চরদরবেশ ইউনিয়নের ছয়জন প্রার্থী হলেন—বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মো. ইলিয়াছ, আবদুর রহমান, রফিকুল ইসলাম, নাফিজ উদ্দিন ও জাহেদুল ইসলাম। চরচান্দিয়া ইউনিয়নে প্রার্থী হয়েছেন আটজন—বর্তমান চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, মো. গিয়াস উদ্দিন, মাওলানা কালিম উল্যাহ্, মো. সেলিম জাহাঙ্গীর, মো. মোশারফ মিয়া, মো. জহিরউদ্দিন, সৈয়দ মো. গিয়াসউদ্দিন ও আবুল হোসেন। সোনাগাজী সদর ইউনিয়নে নয়জন প্রার্থী হলেন—সামছুল আরেফিন, মো. বোরহানউদ্দিন, মো. আবুল কাশেম, মো. জসিমউদ্দিন, মো. মাঈন উদ্দিন খান, মো. দাউদুল ইসলাম, মো. হুমায়ুন কবির খান, রফিক উদ্দিন সিদ্দিকী ও নুর মোহাম্মদ আজাদ চৌধুরী। আমিরাবাদ ইউনিয়নের নয়জন প্রার্থী হলেন—বর্তমান চেয়ারম্যান ফখর উদ্দিন, জহিরুল আলম, মো. নুরুল আনোয়ার, মফিজুর রহমান ভূঁঞা, মো. নিজামউদ্দিন, শেখ ইসমাইল হোসেন, মো. মোশারফ হোসেন, গোলাম কিবরিয়া ও শেখ ফরিদ। নবাবপুর ইউনিয়নের প্রার্থীরা হলেন—মো. আমজাদ হোসেন, মো. জামশেদ আলম, মো. জহির উদ্দিন, মো. শাহআলম, মো. গিয়াস উদ্দিন ভূঁঞা, মো. মুছা খান শাহজাহান, মো. নুর করিম, দেলোয়ার হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর আলম ও মো. জহিরুল আলম।