৯ ডিসেম্বর পুরস্কার
হ্যাঁ, ক্ষণ গণনা শুরু হয়ে গেছে আচার প্রতিযোগীদের মধ্যে। আর মাত্র ২ দিন। তারপরই জানা যাবে কার আচার হবে সেরা। বলছি প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা ২০১১-এর কথা। এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানটি হবে ৯ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। শুরু হবে বিকেল তিনটায়। এই অনুষ্ঠানেই জানা যাবে টক, ঝাল, মিষ্টি এবং অন্যান্য—এই চার বিভাগে কার কার আচার হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরষ্কার। আর সবগুলো বিভাগ মিলে কার আচারই বা হচ্ছে বর্ষসেরা।প্রতিযোগিতার বর্ষসেরা আচারের পুরস্কার দুই লাখ টাকা। এছাড়া প্রতিটি বিভাগের প্রথম পুরষ্কার ঢাকা-মালয়েশিয়া-ঢাকার দুইটি বিমান টিকিট, দ্বিতীয় ল্যাপটপ কম্পিউটার এবং তৃতীয় পুরস্কার আইপিএস। চূড়ান্ত পর্বেউত্তীর্ণ বাকীদের জন্যও আছে পুরস্কার।প্রাণ-আরএফএলগ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) আদিল খান বলেন, এবারে এই প্রতিযোগিতার এক যুগ পূর্তি হচ্ছে। প্রতিযোগিতায় সারাদেশ থেকে প্রায় ৩ হাজার নারী প্রতিযোগী আট হাজারের বেশি আচার পাঠিয়েছেন। এই বিপুল সংখ্যক আচারের প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছেগার্হস্থ্য অর্থনীতি কলেজে। প্রতিটি বিভাগে ১২টি করে মোট ৪৮টি আচার চূড়ান্ত পর্বেউত্তীর্ণ হয়েছে। চূড়ান্ত পর্বেবিচারক প্যানেলের রায়ে বিজয়ী নির্ধারণ করা হয়।এই অনুষ্ঠানে শুধু পুরস্কার বিতরণই হবে না, থাকছে তারকা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানও। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেবেন অনুষ্ঠানের প্রধান অতিথি সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল আই।