প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলাম শান্তির ধর্ম, কখনোই জঙ্গিবাদ সমর্থন করে না। যারা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা ইসলামের আপনজন হতে পারে না।
গত রোববার দুপুরে আনোয়ারায় গাউসিয়া কমিটির উদ্যোগে আয়োজিত তাজেদারে মদিনা সম্মেলনে বক্তারা এসব বলেন। উপজেলার শোলকাটা এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি হাসানুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ। উদ্বোধক ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মুহাম্মদ আহমদ শাহ, মুহাম্মদ মহসিন, মো. আনোয়ার হোসেন ও তৌহিদুল হক চৌধুরী। মাহফিলে ওয়াজ করেন ওবাইদুল হক নঈমী। পরে সম্মেলনে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরি মোনাজাত করেন সৈয়দ মুহাম্মদ তাহের শাহ।