‘অটোমোবাইল সেক্টরের উন্নয়নে রোডম্যাপ প্রণয়ন’ শীর্ষক মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশ অটোমোবাইল সেক্টরের উন্নয়নে রোডম্যাপ প্রণয়ন’ শীর্ষক মতবিনিময় সভা ৮ এপ্রিল আগ্রাবাদ এশিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (এআইএমটি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব তপন কুমার নাথ। এআইএমটির চেয়ারম্যান কে এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্র প্রকৌশল বিভাগের প্রধান মো. তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক আবদুল ওয়াজেদ, সৈয়দ মাসরুর আহম্মদ, পরিবহন নেতা সিদ্দিকুর রহমান, মেরিন ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, নাজমুল গনি, মহর আলী, নৌস্থপতি আলী আহসান, আরিফ উল্ল্যাহ প্রমুখ। প্রধান অতিথি প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে জাহাজ নির্মাণ ও অটোমোবাইল শিল্প এলাকা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকেই আমরা জাহাজ নির্মাণ এবং অটোমোবাইল শিল্পের বিপ্লব ঘটাতে চাই।’ আগামী দিনের চট্টগ্রামকে শিল্পোন্নয়নের স্বর্ণদ্বার উল্লেখ করে আগ্রহী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের এ শিল্পের প্রসার ও উন্নয়নে সার্বিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি।