‘অদম্য চট্টগ্রাম’ আলোকচিত্র প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ সময় কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেইলি স্টার ও ফটোব্যাংক গ্যালারির যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ‘অদম্য চট্টগ্রাম’। ১১ মার্চ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) গ্যালারিতে শুরু হবে ৫ দিনব্যাপী এই প্রদর্শনী। অংশ নিতে ইচ্ছুকদের আবেদন করার শেষ সময় কাল রোববার ২৭ ফেব্রুয়ারি। দেশ ও দেশের বাইরের আলোকচিত্রীদের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ আছে।প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রথম পুরস্কার ৫০,০০০, দ্বিতীয় পুরুস্কার ৩৫,০০০ ও তৃতীয় পুরস্কারের জন্য ২০,০০০ টাকা নির্ধারিত হয়েছে। এ ছাড়া ৫ জন আলোকচিত্রীকে সম্মানসূচক ৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। বিস্তারিত ওয়েবসাইটে (www.photobankgallery.com) জানা যাবে। বিজ্ঞপ্তি।