প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জানি না তুমি কেন অন্য ছেলেদের সঙ্গে রাতবিরাতে ফোনালাপ করো। আমার তা সহ্য হয় না। তোমার কি মনে আছে, গ্রিন ক্যাফেতে আমাদের মধুর স্মৃতি? জানি তোমার তা মনে পড়ে না। কারণ তোমার হাজার ছেলের সঙ্গে এমন মধুর স্মৃতি আছে। কিন্তু আমার যে রাতে ঘুম হয় না। আমি জানি না তুই আমাকে এখনো ভালোবাসিস কি না, কিন্তু তুই এটা জেনে রাখ তোর প্রতি আমার ভালোবাসা ছিটেফোঁটাও কমেনি। প্রতিটি রাত আমার নির্ঘুম কেটে যায় তোমার কথা ভেবে। বড় অবহেলা করেছ আমাকে কিন্তু একদিন নিজেই আমাকে খুঁজে পাবে না! হয়তো সময় ফুরিয়ে যাবে, নয়তো আমি আর থাকব না, সেই দিনটাতে পারবে কি নিজেকে ক্ষমা করতে? উত্তরের আশায় রইলাম।
ইতি
তোর শফিক