প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইমুনা তারিনের প্রথম উপন্যাস অন্তরালের মুখগুলো–এর মোড়ক উন্মোচন করা হয় ১২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে। প্রত্যয় প্রকাশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. মোজাম্মেল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম জেলা বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন। সঞ্চালনা করেন এন কে আলম জোবায়ের ভূঁইয়া। উল্লেখ্য, লেখক সাইমুনা তারিন সাদার্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। বিজ্ঞপ্তি।