'অর্থনীতিতে অবদান রেখেও হয়রানির শিকার প্রবাসীরা'

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী বলেন, প্রবাসী বাংলাদেশিরা মাথার ঘাম পায়ে পেলে রেমিট্যান্স পাঠান দেশে। জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রেখেও তাঁরা যথাযথ সম্মান পান না। বিদেশে অবস্থানকালে বাংলাদেশ দূতাবাস থেকে শুরু করে দেশে ফিরতে বিমানবন্দর হয়ে বাড়ি ফেরা পর্যন্ত পদে পদে হয়রানির শিকার হন।
তিনি গত শুক্রবার ফটিকছড়ির ধর্মপুর প্রবাসীকল্যাণ সমিতি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমিতির সভাপতি এস এম আবু তাহেরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, মাসিক ফটিকছড়ির সম্পাদক সৈয়দ তারেকুল আনোয়ার, ধর্মপুর উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির আহ্বায়ক শাহাজাহান চৌধুরী, সদস্য সচিব মো. লোকমানুল আলম, অধ্যাপক দিদারুল আলম ও ধর্মপুর উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম কামাল উদ্দিন।
সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক পূর্বকোণের আদালত প্রতিবেদক মোস্তফা মোহাম্মদ এমরান, অধ্যাপক মাহমুদুল বশর, সংষ্কৃতিকর্মী তৌহিদুল আলম, অধ্যাপক কাজী রাশেদুল ইসলাম, নোমান আজম, জাহাংগীর উদ্দিন মাহমুদ, মো. নজরুল ইসলাম, প্রকৌশলী মো. মহিউদ্দিন, সাইফুল মালেক, সম্প্রযুগ সভাপতি শাহাদাত হোসেন, আমান উর্ল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।