'অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশির দশকের ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা গত ২৭ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আবু সুফিয়ান। বক্তব্য দেন এ কে এম নাজিম উদ্দীন, মো. সিরাজুল ইসলাম, নুরুল আবচার চৌধুরী, আবদুল কাদের সুজন, মোস্তাফিজুর রহমান, এস এম হাসান উদ্দীন, বলরাম চক্রবর্তী, মো. জসিম উদ্দীন চৌধুরী, আবুল কালাম আজাদ, ছাবের আহমদ চৌধুরী, কাজী ইকবাল, আবুল কালাম, সেলিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
আবু সুফিয়ান নয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে নতুন প্রজন্মের কাছে। পাশাপাশি দেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।