'অশ্বত্থামা' নাটকের মঞ্চায়ন শুক্র ও শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুক্রবার ও শনিবার অ্যাভাঁগার্ড থিয়েটারের নাটক অশ্বত্থামার চতুর্থ ও পঞ্চম প্রদর্শনী অনুষ্ঠিত হবে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র।
নির্দেশনা দিয়েছেন সুমন টিংকু। এতে অভিনয় করবেন শামসুল কবির, সুমন টিংকু, মারুফ, তাওহীদ প্রমুখ। নাটকটি মূলত মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের শৈল্যপর্বের মধ্যবর্তী একটা অংশ নিয়ে।
সত্য–মিথ্যার দ্বন্দ্ব, সংকট ও সংঘাত নিয়ে কাহিনিবিন্যাস এগিয়েছে নাটকটিতে। প্রদর্শনীর আগে কাউন্টার থেকে টিিকট সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি।