'অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এ সরকার'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমেদ বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে সমৃদ্ধ বোয়ালখালী প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি গত মঙ্গলবার বিকেলে বোয়ালখালী উপজেলা মিলনায়তনে শারদীয় দুর্গাপূজার ভোগ্যপণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অজিত বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন শীলের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আতাউল হক, আওয়ামী লীগ নেতা নুরুল আলম। বিজ্ঞপ্তি