‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে শহীদদের স্বপ্নপূরণ করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস পালন করেছে। গ্রন্থনা করেছেন এমিলিয়া খানম ও অনিন্দিতা দেবনাথ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্মারক ভাস্কর্যে ২৬ মার্চ সকাল আটটায় পুষ্পমাল্য অর্পণ করে স্বাধীনতা আন্দোলনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন। এরপর শিক্ষক সমিতি, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।পরে মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ‘দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে স্বাধীনতার ৪০ বছর পর দিন বদলের এ মাহেন্দ্রক্ষণে আমাদের অঙ্গীকার হবে দল-মতনির্বিশেষে দেশের উন্নয়নে কাজ করা, একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, তাহলেই শহীদদের রক্তের ঋণ শোধ হবে।’ এতে আরও বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি মো. রুহুল আমিন, মো. সেকান্দর চৌধুরী, আইন অনুষদের ডিন মো. জাকির হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সফিউল আলম প্রমুখ।আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চবি নাট্যকলা বিভাগের প্রযোজনায় মঞ্চস্থ হয় মুক্তিযুদ্ধভিত্তিক গীতিনাট্যপরীবানু।মহিলা পরিষদ জেলা কমিটিবাংলাদেশ মহিলা পরিষদ জেলা কমিটি সকাল সাড়ে সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে। এরপর অধ্যাপক লতিফা কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সুগতা বড়ুয়া, নুরজাহান খান, শিরিন আক্তার, মিতা ঘোষ প্রমুখ। সভায় মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত ও বৈষম্যহীন এবং সব ক্ষেত্রে নারীর সমঅধিকার প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলনগরের ষোলশহর দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রামের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহশ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির নেতা এম এ সবুর, কাজী আকবর, আব্দুল মান্নান, আমিনুল ইসলাম, আলী ইউসুফ প্রমুখ। বিএন স্কুল ও কলেজবিএন স্কুল ও কলেজ মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) মীর গোলাম সবুর, সহকারী প্রধান শিক্ষক মো. ইদ্রিস, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। আলোচনা সভায় বক্তারা মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। চট্টগ্রাম বিজ্ঞান পরিষদচট্টগ্রাম বিজ্ঞান পরিষদ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ২৫ মার্চ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের বাসভবনে তাঁর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক জহরলাল ভট্টাচার্য, জয়নাব বেগম, ম. সফিকুল ইসলাম, আবদুল করিম প্রমুখ।জামাল নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।সরকারি সিটি কলেজ ছাত্রলীগ ছাত্র সংসদসরকারি সিটি কলেজ ছাত্রলীগ ছাত্র সংসদের (দিবা) উদ্যোগে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুপুর ১২টায় কলেজ ছাত্র সংসদের (দিবা) কার্যালয়ে ছাত্রলীগের সভাপতি মো. ইমতিয়াজের সভাপতিত্বে ‘স্বাধীনতা ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ছাত্রনেতা নিয়াজ মোর্শেদ, ফারুক রানা, রাজীব চৌধুরী প্রমুখ।ছাত্রলীগ উত্তর আগ্রাবাদ ওয়ার্ডমহানগর ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি মহানগর ছাত্রলীগের সদস্য মো. সাইফুদ্দিন, যুবলীগ নেতা এ বি এম শাহাজাত চৌধুরী, আকবর আলী প্রমুখ। বক্তারা বলেন, স্বাধীনতার ৪০ বছর পর হলেও জাতির যুদ্ধাপরাধীদের বিচারকার্য দেখার সৌভাগ্য হচ্ছে—এটাই অনেক বড় পাওয়া।ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে স্বাধীনতা দিবস ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা উপলক্ষে সকাল নয়টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সভাপতি অধ্যক্ষ মো. মাহাবুবুল আলম চৌধুরী। এতে প্রধান অতিথি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মো. সাহাব উদ্দিনকে বিশিষ্ট মুক্তিযোদ্ধা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।এ ছাড়া বক্তব্য দেন সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমদ ও আহমেদ শাহীন আল রাজী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খায়রুজ্জামান চৌধুরী।প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলনগরের পাঁচলাইশ আবাসিক এলাকার প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপিত হলো স্বাধীনতা দিবস। সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মো. জিয়াউদ্দীন বীর উত্তম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ই ইউ এম ইনতেখাব। সভাপতি বলেন, ‘এক রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে আমাদের ছিনিয়ে আনতে হয়েছে এ স্বাধীনতা। আর এ স্বাধীনতা রক্ষার মহান দায়িত্ব বর্তমান ছাত্রছাত্রীদের, যারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব গ্রহণ করবে।’এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেডিডেন্সির পরিচালক মো. জসিমউদ্দিন, ফিরোজ চৌধুরী, সোলাইমান খান প্রমুখ। সচেতন নাগরিক কমিটি‘স্বাধীনতার গৌরবময় চল্লিশ: চাই সুশাসন-দুর্নীতি প্রতিরোধ’ স্লোগান সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগীদের গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়েস গ্রুপের উদ্যোগে স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়।মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে সনাক-টিআইবি, চট্টগ্রামের আহ্বায়ক আখতার কবির চৌধুরীর নেতৃত্বে নন্দনকানন এলাকা থেকে শোভাযাত্রার মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ছাত্রলীগ, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শাখা চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমল কান্তি মজুমদার। যুগ্ম আহ্বায়ক এম এ মমিন, সুব্রত দে, আবু হাসান প্রমুখ। বিশ্ববিদ্যালয় ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিপ্লব উদ্যানের স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এ উপলক্ষে ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে উদ্যান প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আসলাম চৌধুরী, উপকোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক, নুরুল আমীন, ছাত্রনেতা সাইফুল ইসলাম, এনামুল হক প্রমুখ। তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসাতানযীমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, চট্টগ্রাম শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নগরের হালিশহরের প্রতিষ্ঠান কার্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শফিউল্লাহ কুতুবি। বিশেষ অতিথি ছিলেন ফজলুল কাদের, মো. নুরুল ইসলাম ও মো. বেলাল। শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়আনোয়ারার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, রচনা প্রতিযোগিতা, খতমে কোরআন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রিয়াজ আহমদ চৌধুরী ও শাহাবুদ্দীন চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন অমর কান্তি দত্ত। আনোয়ারা প্রতিনিধি