'আই অ্যাম আ জার্নালিস্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত যে দুই হাজারের অধিক মানুষ মারা গেছে, তাদের মধ্যে কোমলমতি শিশুর সংখ্যা পাঁচ শতাধিক, যাদের বেশির ভাগেরই বয়স ছিল ১২ বছর বা এর নিচে। গাজার শিশুদের রক্তাক্ত ও ভয়ার্ত ছবি আমাদের বিবেককে নাড়া দেয়। 
প্রতিদিনই হামলা চালানো হচ্ছে কোনো না কোনো স্কুলে। তাই শিশুরা নিজেরাই এখন খুঁজছে বাঁচার উপায়। গাজা হামলা কভার করতে যান সুইডিশ সাংবাদিক জোহান ম্যাথিস। এ সময় তাঁর কাছে দৌড়ে এসে পাঁচ বছর বয়সী এক শিশু নিজেকে উপস্থাপন করে এভাবে—‘আই অ্যাম আ জার্নালিস্ট’। সাংবাদিক পরিচয় দিলে হয়তো তাকে মরতে হবে না, এমনটি ভেবেই শিশুটি নিজেকে সাংবাদিক পরিচয় দেয়।
সাংবাদিক হিসেবে নিজেকে আরও বেশি গ্রহণযোগ্য করতে শিশুটি একটি কালো পলিথিন দিয়ে নকল জ্যাকেট তৈরি করে গায়ে জড়ায়। মাথায় টিভি লেখা একটি ময়লা হ্যাটও পরে। ফেসবুক খুললেই গাজার শিশুদের জীবনসংগ্রামের এ রকম কাহিনি আমাদের আপ্লুত করে।
আধুনিক এই বিশ্বে এভাবে নিষ্পাপ শিশুদের হত্যা করা হচ্ছে, অথচ বিবেকবান মানুষ হিসেবে আমরা কিছুই করতে পারছি না।
ফিলিস্তিনের শিশুদের কাছে বিবেকবান অসহায় মানুষ হিসেবে আমরা ক্ষমাপ্রার্থী। (শিশুর ছবিটি ইন্টারনেট থেকে নেওয়া)