‘আওয়ামী লীগে যোগ দিইনি বলেই এই হামলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: চট্টগ্রাম আদালত ভবনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কীভাবে দেখছেন?কর্নেল অলি: আসলে হত্যার উদ্দেশ্যেই আদালত ভবনে আমার ওপর তিন দফা হামলা চালানো হয়। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এসবে আমি ভীত নই। আল্লাহ আমাকে রক্ষা করেছেন। তাঁর অশেষ মেহেরবাণীতে আমি সেদিনও বেঁচে যাই। এটা পরিকল্পিত ঘটনা। কারণ, ঘটনার আগের রাতে কোতোয়ালি থানার ওসি আজাদের কক্ষে হামলাকারীরা বৈঠক করে। দুই ঘণ্টা ধরে বৈঠক হয়। প্রথম আলো: হামলার কারণ সম্পর্কে কিছু জানেন? কর্নেল অলি: আমি আওয়ামী লীগে যোগ দিইনি বলেই এই হামলা হয়েছে। তারা আমাকে আওয়ামী লীগে যেকোনো মূল্যে পেতে চেয়েছিল। বহু প্রলোভনও দেখিয়েছিল। আমি তা প্রত্যাখ্যান করি। এর জের ধরে তখন আমাকে বলা হয়েছিল, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আদালত ভবনে আমার ওপর হামলা সেই হুমকির ধারাবাহিকতা। হামলা চালিয়ে ওরা ক্ষান্ত হয়নি, আমার বিরুদ্ধে আরও দুটি মিথ্যা মামলা দিয়েছে। দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করে আমার বিরুদ্ধে আরও মামলা দেওয়ার ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে কেউ টিকে থাকতে পারে না। তাদের ধ্বংস অনিবার্য। প্রথম আলো: চন্দনাইশের একটি জনসভায় মহিলা সাংসদ সম্পর্কে কটূক্তি করেছিলেন বলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আপনার বিরুদ্ধে অভিযোগ আনেন। এ কারণে আদালতে আপনার বিরুদ্ধে মামলা হয়। অভিযোগ সম্পর্কে আপনার বক্তব্য কী? কর্নেল অলি: কোনো ভদ্রমহিলা বা ভদ্রলোক সম্পর্কে আমি কখনো খারাপ মন্তব্য করিনি। ১৯ নভেম্বরের আজাদী পত্রিকা পড়লেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।প্রথম আলো: জনসভার ওই বক্তব্য তো পূর্বকোণ পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাহলে আপনি ওই পত্রিকায় প্রতিবাদ পাঠাননি কেন?কর্নেল অলি: আমি প্রয়োজন মনে করিনি।