'আগামী নির্বাচন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অগ্নিপরীক্ষা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি ও তাদের দোসর জামায়াত-শিবির একের পর এক হরতাল-অবরোধের নামে খেটে খাওয়া মানুষদের পুড়িয়ে মারছে। তাদের মিথ্যা অপপ্রচার ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে মোকাবিলা করে স্বাধীনতার পক্ষের শক্তিকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। ৭ ডিসেম্বর দোহাজারী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক এম এ রাজ্জাক। বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ, দোহাজারী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ প্রমুখ।