'আগামী প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করতে হবে। এই লক্ষ্য অর্জনে প্রতিযোগিতামূলক শিক্ষার বিকল্প নেই। এ জন্য বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবককে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গত বৃহস্পতিবার সকালে মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে চকরিয়া উপজেলা পরিষদ আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ারুল নাছের এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান।
আরও বক্তব্য দেন পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. দিদারুল আলম প্রমুখ। চকরিয়া উপজেলা পরিষদ মেধাবৃত্তি পরীক্ষায় সপ্তম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এতে সপ্তমে ১৬ ও চতুর্থ শ্রেণিতে ৩১ জন মেধাবৃত্তি পেয়েছে। শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে তিন হাজার টাকা, একটি ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।