'আচরণবিধি লঙ্ঘন সহ্য করা হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বলেছেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন সহ্য করা হবে না। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নির্বাচনী পরিবেশ সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। ইতিমধ্যে দোয়া ও সমর্থন চেয়ে বিভিন্ন স্থাপনায় সাঁটানো ব্যানার-পোস্টার সরিয়ে ফেলতে সম্ভাব্য প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় প্রার্থিতা বাতিলের মতো কঠোর সিদ্ধান্তের কথাও তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে।
গত সোমবার চকরিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মো. মেছবাহ উদ্দিন এ কথা বলেন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আরও বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, সাংবাদিকদের পক্ষে জাহেদ চৌধুরী, বশির আল মামুন, রফিক আহমদ, জিয়াবুল হক, জিয়াউদ্দিন ফারুক, রায়হান চৌধুরী প্রমুখ।