‘আজকের প্রজন্মকে রবীন্দ্রনাথে ফিরিয়ে আনতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা, কবিতা পাঠ ও গানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম লেডিস ক্লাব ও লেখিকা সংঘ। গত ২৭ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ তাঁদের হূদয়। এ হূদয়ের কথা যত ভাবা যায়, ততই ভালো। ভিন্ন ও পাশ্চাত্য সংস্কৃতিতে হাবুডুবু খাওয়া আজকের প্রজন্মকে রবীন্দ্রনাথে ফিরিয়ে আনতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখিকা সংঘের সভানেত্রী ফাহমিদা আমিন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ছায়া চক্রবর্তী। মুখ্য আলোচক ছিলেন ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন। বক্তব্য দেন জিনাত আজম, রুনু সিদ্দিকী, দীপালি ভট্টাচার্য, রওশন আরা ইউসুফ, পারভিন জালাল প্রমুখ। রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি করেন ফারহানা তেহসীন, ইসমত আরা বেগম, বোরহানা কবির, নিশাত হাসিনা, খালেদা আউয়াল ও পারভিন চৌধুরী। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মৃণালিনী চক্রবর্তী, কোহিনুর সাকী, জেবারুত সখিনা, আখতারুন্নেসা ও সাকিনা চৌধুরী। বিজ্ঞপ্তি।