'আজকের মেধাবীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. মাহবুবুর রহমান বিল্লাহ বলেছেন, আজকের মেধাবীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবে তারা।
১ মে আনোয়ারা কলেজ সড়কের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জিনিয়াস বাংলাদেশ মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ও শিশু উৎসবে এসব কথা বলেন তিনি। শিক্ষাবিষয়ক সংগঠন জিনিয়াস বাংলাদেশ এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে। সংগঠনের পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মো. ওবায়দুর রহমান, বিষু দে, মো. মফিজুল ইসলাম, লিয়াকত আলী চৌধুরী, জাহাঙ্গীর আলম, কে এম এরশাদ হোসাইন ও মো. শাহাবুদ্দিন।
অতিথিরা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮৮ জন শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট, অর্থ ও পুরস্কার সামগ্রী তুলে দেন। শুরুতে টিভি বেতারশিল্পী উৎপল সেনের পরিচালনায় সংগীত পরিবেশন করেন প্রিতম সেন, শুভ দাশ, রাসেল দেব, বৃষ্টি দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি।