'আমাদের রামু' ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলা থেকে প্রকাশিত ম্যাগাজিন আমাদের রামু-এর প্রথম সংখ্যা বেরিয়েছে। গত ২৯ সেপ্টেম্বর ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ ও একুশে পদকে ভূষিত সত্যপ্রিয় মহাথের। এ সময় উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম প্রমুখ।
ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, পত্রিকাটি এখন ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশিত হলেও ঘটনাপ্রবাহ এবং পাঠকের চাহিদা অনুযায়ী পরবর্তী সময়ে মাসিক ভিত্তিতে প্রকাশ করা হবে।