'আমার গার্লফেন্ড আছে' - সোহাগ গাজী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহাগ গাজী
সোহাগ গাজী

প্রথম ব্যাট
মারুতির স্টিকার লাগানো একটা ব্যাট। সপ্তম শ্রেণীতে পড়ার সময় বাবা কিনে দিয়েছিলেন। তবে ওটা আসল মারুতি ব্যাট ছিল না!
প্রিয় মাঠ
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা।
মাঠের যে স্মৃতি ভুলিনি
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করার ঘটনা। এই স্মৃতি মনে থাকবে সারা জীবন।

ক্রিকেটের গুরু

আমার বড় ভাই শাহীন গাজী ও খুলনার কোচ সেলিম ভাই।
ক্রিকেট ছাড়া আর যে খেলায় পারদর্শী
সব খেলাই মোটামুটি পারি। যেমন: মার্বেল, গুলতি, ফুটবল, এমনকি আমি ভালো ঘুড়ি ওড়াতে পারি।
খেলোয়াড় না হলে যা হতাম
কী হতাম এটা বলা মুশকিল। কারণ, আমি যখন থেকে নিজে বুঝতে শিখি, তখনই থেকেই ক্রিকেটার হব ভেবেছিলাম।
ভালো ক্রিকেটার হওয়ার জন্য যে তিনটি গুণ জরুরি
প্রথমত ভালো মানুষ, দ্বিতীয়ত ভালো টিমমেট এবং পরিশ্রমী।
যাকে গ্যালারিতে বসিয়ে নিজের খেলা দেখাতে ইচ্ছে করে
আমার পুরো পরিবারকে গ্যালারিতে বসিয়ে খেলা দেখাতে ইচ্ছে করে। কিন্তু সেদিনই যদি খারাপ খেলি, এই ভয়ে কাউকে আনা হয় না।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন ইতিহাস গড়ার পর
আসলে এটার কোনো অনুভূতি নেই। বলার কোনো ভাষা নেই। বলে বোঝাতেও পারব না।
হ্যাটট্রিকের আগে দ্বিতীয় উইকেটটি পাওয়ার পর মনে হয়েছিল
আমি দ্বিতীয় বলটা যেভাবে করেছি, তৃতীয় বলটাও সেভাবেই করব। দেখি কী হয়!
বাংলাদেশ দল নিয়ে যে স্বপ্ন দেখি
আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল ১-৫-এর মধ্যে থাকবে।
এই কীর্তির পর নিজেই নিজেকে যে যে প্রশ্ন করতে চাই
এটা কেমন করে, কীভাবে সম্ভব হলো?
আর ১০ বছর পর সোহাগ গাজীকে যেখানে দেখতে চাই
ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বের ১ নম্বর বোলার হতে চাই।
নিজের সম্পর্কে একটি অজানা তথ্য
আমার গার্লফেন্ড আছে। আমাদের প্রেমটা পাঁচ বছরের।
যার জন্য জীবন বাজি রাখতে পারি
পরিবারের সবার জন্য।
ক্রিকেটের আদর্শ
পাকিস্তানের ক্রিকেটার সাকলায়েন মুশতাক ও ওয়াসিম আকরাম।
নিজের যেদিকটি বদলাতে চাই
আমি অনেক জেদি ও রাগী। এটা কমাতে চাই। আর যদি রাগ দেখাইও, তাহলে তা যেন পজিটিভ দিকে নিতে পারি, সেই চেষ্টা করব।
মন খারাপ হলে
গান শুনি।
অবসরের সঙ্গী
আড্ডাবাজি। আমি আড্ডা দিতে খুব পছন্দ করি।
যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখি
মুঠোফোন, পরিবারের সবার ছবি এবং মা-বাবার দোয়া।
সামনে যে কাজটি করব ভাবছি
নিউজিল্যান্ড-বাংলাদেশের চলতি টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া এবং জাতীয় দলে অনেক দিন খেলা।
সাক্ষাৎকার: মো. রুবেল