‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী ২১ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ-এর বিশেষ প্রদর্শনী হবে ২১ মে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন চলচ্চিত্রটির পরিচালক মোরশেদুল ইসলাম। তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে মতবিনিময় করবেন। বিজ্ঞপ্তি।