'আমার শিক্ষকতা জীবন' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম একাডেমির আয়োজনে অধ্যক্ষ আনোয়ারা আলম রচিত আমার শিক্ষকতা জীবন গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান গত ২৯ এপ্রিল নন্দনকাননের ফুলকি এ কে খান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান অনুপম সেন। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ওবায়দুল করিম, চিকিৎসক শামসুল আলম, একাডেমির পরিচালক আমিনুর রশীদ কাদেরী, বিপুল বড়ুয়া, জিন্নাহ চৌধুরী, রহমান হাবীব, সৈয়দা রিফাত আকতার, মুহাম্মদ নোমান, অজিত কুমার আইচ, বিধান মিত্র, বিকিরণ বড়ুয়া, আবুল কালাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক নেছার আহমদ। অনুভূতি ব্যক্ত করেন আনোয়ারা আলম।
কথামালায় বক্তারা বলেন, বয়স আনোয়ারা আলমের কাছে কাছে হার মেনেছে। অনগ্রসর ও পিছিয়ে পড়া নারীদের জন্য তিনি অনুসরণীয় ও প্রেরণার উৎস হয়ে থাকবেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী আয়েশা হক। সংগীত পরিবেশন করেন খালেদা আক্তার চৌধুরী ও সামান্থা শাহীন। এ ছাড়া আনোয়ারা আলম পিএইচডি ডিগ্রি অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। বিজ্ঞপ্তি।