'আমি যে জলসা ঘরে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মান্না দের ৯৮তম জন্মদিনের অনুষ্ঠানে গানে গানে দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন শিল্পী শাহরিয়ার খালেদ
মান্না দের ৯৮তম জন্মদিনের অনুষ্ঠানে গানে গানে দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন শিল্পী শাহরিয়ার খালেদ

গত শতাব্দীর মাঝামাঝি থেকে শুরু করে আজ অবধি উপমহাদেশের সংগীত জগতের এক উজ্জ্বল অধ্যায়ের নাম মান্না দে। তাঁর ৯৮তম জন্মদিন উপলক্ষে একাডেমি অব সাউথ এশিয়ান কালচারাল হেরিটেজের উদ্যোগে ৩০ এপ্রিল শনিবার, সন্ধ্যা সাতটায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে তাঁর গান, কথা ও স্মৃতি নিয়ে ‘আমি যে জলসা ঘরে’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই মান্না দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার । বক্তব্য দেন সংগীতজ্ঞ অধ্যক্ষ হাসিনা জাকারিয়া।
কথামালার পর শিল্পী শাহরিয়ার খালেদ দর্শক–শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে ‘আমি যামিনী তুমি শশী হে’ গানটি দিয়ে শুরু করেন। এরপর একে একে গাইতে থাকেন ‘ফুলের বনে ভ্রমরগুলো গুনগুনিয়ে’, ‘আমার একদিকে শুধু তুমি’, ‘আমায় আকাশ বলল’, ‘আমি সারা রাত শুধু যে কেঁদেছি’, ‘আমি সাগরের বেলা’, ‘আমি যে জলসাঘরে’, ‘এত রাগ নয় গো এ যে অভিমান’, ‘এই তো সেদিন তুমি আমারে বোঝালে’, ‘আমি তার ঠিকানা রাখিনি’, ‘বাজে গো বীণা’, ‘হয়তো তোমারই জন্য’, ‘জড়োয়ার ঝুমকো থেকে’, ‘যদি কাগজে লেখো নাম’, ‘খুব জানতে ইচ্ছে করে’, ‘কি দেখলে তুমি আমাতে’, ‘কত দিন দেখিনি তোমায়’, ‘কফি হাউসের সেই আড্ডাটা’, ‘তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়’, ‘তুমি অনেক যত্ন করে’, ‘মেঘলা মেয়ে মেঘেরই সাজ পরেছে’, ‘ললিতা ওকে আজ’, ‘সুন্দরী গো দোহাই দোহাই’সহ ২৯টি গান পরিবেশন করেন। বিজ্ঞপ্তি।