‘আলমাস সিনেমা কমপ্লেক্স পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র হোক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পত্রিকা খড়িমাটির উদ্যোগে ১৪ জানুয়ারি শনিবার বিকেলে ইসলামাবাদী মেমোরিয়াল হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ‘চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র’ শীর্ষক ধারণাপত্র উপস্থাপন করেন কবি কামরুল হাসান বাদল।কামরুল হাসান আলমাস সিনেমা কমপ্লেক্সটিকে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব দিয়ে বলেন, ‘সেখানে থাকবে একটি সিনেপ্লেক্স, একটি মিলনায়তন, একটি আর্ট গ্যালারি, নির্বাচিত বই, ক্যাসেট, সিডি ও শিল্পপণ্যের দোকান, প্রকাশনা সংস্থা, প্রযোজনা প্রতিষ্ঠান ও স্টুডিও, স্টুডিও থিয়েটার, শিশু জগৎ এবং মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও ম্যুরাল।’কামরুল হাসানের প্রস্তাবের ওপর আলোচনা করেন ড. এ কিউ এম সিরাজুল ইসলাম, প্রকৌশলী সুভাষ বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক গাজী সালেহ উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমল সেনগুপ্ত, কাউন্সিলর ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কবি আলম খোরশেদ, নাট্যজন শান্তনু বিশ্বাস, কবি ওমর কায়সার, মোহাম্মদ আলী বাবু, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আকতার কবির চৌধুরী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক বালাগাত উল্লাহ, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, শিল্পী শাহরিয়ার খালেদ, খেলাঘর মহানগরের সভাপতি মফিজুর রহমান, বলাকা প্রকাশনার প্রকাশক জামাল উদ্দিন ও সংস্কৃতিকর্মী আনিসুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন খড়িমাটির সম্পাদক মনিরুল মনির।বক্তারা প্রস্তাবটিকে স্বাগত জানান এবং তা বাস্তবায়নের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ে উপস্থাপনের জন্য সুপারিশ করেন। বিজ্ঞপ্তি।