'ইডিইউর স্থায়ী ক্যাম্পাস চট্টগ্রামের উচ্চশিক্ষায় নতুন মাত্রা যোগ করবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউ) স্থায়ী ক্যাম্পাস চট্টগ্রামের উচ্চশিক্ষায় নতুন মাত্রা যোগ করবে বলে মন্তব্য করেছেন আমেরিকার সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয়ে এমবিএ প্রোগ্রামের পরিচালক দেবাশীষ চক্রবর্তী।
১৫ মার্চ সকালে নগরের খুলশী–সংলগ্ন নাসিরাবাদের মোজাফ্ফর নগরে পাহাড়ের পাদদেশে নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসের কাজ পরিদর্শনের সময় দেবাশীষ চক্রবর্তী এ মন্তব্য করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান চলতি বছরেই স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার সামস উদ দোহা, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট পরিচালক শাফায়েত চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, নেটওয়ার্কিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের পরিচালক মানজুমা মজুমদার প্রমুখ।
ইডিইউর স্থায়ী ক্যাম্পাসে থাকবে ৫ হাজার থেকে ৮ হাজার শিক্ষার্থীর একাডেমিক ভবন। রয়েছে গ্রন্থাগার। কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং ল্যাবও। বিজ্ঞপ্তি।