'ইতিহাস বিকৃতির চক্রান্ত প্রতিহত করে দেশকে এগিয়ে নিতে হবে'
রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান বলেন, ইতিহাস বিকৃতির চক্রান্ত প্রতিহত করে দেশকে এগিয়ে নিতে হবে। একাত্তরে যে অর্থনৈতিক মুক্তির লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল তা বাস্তবায়নে বর্তমান সরকার সফলতার সঙ্গে কাজ করে চলেছে।
মহান স্বাধীনতার সুফল আজ বাঙালির ঘরে ঘরে। এই স্বাধীনতার কারণেই বাঙালিরা আজ দেশ-বিদেশে শিক্ষায়, গবেষণায়, চিকিৎসায় ও উদ্ভাবনে প্রতিষ্ঠিত হয়ে সুনাম অর্জন করেছে। রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত ৩০ মার্চ নগরের লালদীঘি পূর্বপাড়স্থ রূপালী ব্যাংক ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. সেলিম উদ্দিন। আলোচক ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার বড়ুয়া, উপমহাব্যবস্থাপক মো. আবুল বাসার ও মোহাম্মদুল হক। সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সভাপতি কাজী হাসান মুরাদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু বক্কর।
সাংগঠনিক সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন মো. সেলিম, আহমদ হোসেন, মো. হোসেন, প্রবীর বড়ুয়া, মোখলেস মোতাহের প্রমুখ। বিজ্ঞপ্তি।