'ইনস্টাগ্রাম আমাকে মুক্তি দিয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের আলিকান্তে প্রদেশের সমুদ্র উপকূলে তোলা এই ছবির ক্যাপশন ছিল ‘আলতিয়ার এই সরু গলিগুলো দারুণ ভালো লাগছে।’ ছবি: ইলকো রুস/মেইল অনলাইন
স্পেনের আলিকান্তে প্রদেশের সমুদ্র উপকূলে তোলা এই ছবির ক্যাপশন ছিল ‘আলতিয়ার এই সরু গলিগুলো দারুণ ভালো লাগছে।’ ছবি: ইলকো রুস/মেইল অনলাইন

ইলকো রুস জীবনেও ভাবেননি ছবি তোলার জন্য তাঁকে চাকরি ছেড়ে দিতে হবে। পেশাদার আলোকচিত্রী হওয়ার কোনো বাসনাও তাঁর ছিল না। কিন্তু ইনস্টাগ্রামই যেন ওলটপালট করে দিল সবকিছু। শখের বশেই ছবি তুলে ইনস্টাগ্রামে আপলোড করতেন তিনি। কিন্তু এখানে দিন দিন হু হু করে বাড়তে লাগল তাঁর ছবির ভক্তের সংখ্যা। শেষে একদিন বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা আইবিএম-এর তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের চাকরিটাই ছেড়ে দিলেন রুস।

কানাডার আলবার্টায় লেক লুইসেতে রুসের তোলা ছবি। ছবি: ইলকো রুস/মেইল অনলাইন
কানাডার আলবার্টায় লেক লুইসেতে রুসের তোলা ছবি। ছবি: ইলকো রুস/মেইল অনলাইন

নেদারল্যান্ডসের এই তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ গত প্রায় ১০ বছর কাটিয়েছেন আইবিএম-এ। আমস্টারডাম দপ্তরে কাজ করতেন বলে খুব একটা দূরে কোথাও যেতেও হতো না রুসকে। কিন্তু বেড়াতে যাওয়া আর ছবি তোলার শখটা ছাড়েননি কখনো। সুযোগ পেলেই ঘুরতে বেরোতেন।

শ্বাসরুদ্ধকর দৃশ্যপটে বন্ধু আলোকচিত্রী হিরোয়াকি ফুকুদার ছবি তোলেন রুস। ছবি: ইলকো রুস/মেইল অনলাইন
শ্বাসরুদ্ধকর দৃশ্যপটে বন্ধু আলোকচিত্রী হিরোয়াকি ফুকুদার ছবি তোলেন রুস। ছবি: ইলকো রুস/মেইল অনলাইন

কিছুদিন আগে শখের বশেই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলেন রুস। পছন্দের ছবিগুলো শেয়ার করতে শুরু করেন বন্ধুদের সঙ্গে। তাঁর তোলা ছবি ঝড় তুলতে শুরু করে ইনস্টাগ্রামে। রাতারাতি বাড়তে থাকে রুসের অনুসারীর সংখ্যা। অনুসারীর সংখ্যা ১ লাখ ছাড়ানোর পরই সিদ্ধান্ত নিয়ে ফেলেন রুস। চাকরি ছেড়ে পেশাদার আলোকচিত্রীর জীবন বেছে নেবেন তিনি। এখন তিনি দুনিয়ার নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন ছবি তুলে অনলাইন প্রচারের কাজে।

উত্তর আয়ারল্যান্ডের এই পথের ছবি দেখে অনেকেরই গেইম অব থ্রনস-এর কথা মনে পড়ে যেতে পারে। ছবি: ইলকো রুস/মেইল অনলাইন
উত্তর আয়ারল্যান্ডের এই পথের ছবি দেখে অনেকেরই গেইম অব থ্রনস-এর কথা মনে পড়ে যেতে পারে। ছবি: ইলকো রুস/মেইল অনলাইন

এখন রুসের অনুসারীর সংখ্যা সাড়ে চার লাখেরও বেশি। ইতিমধ্যেই দুনিয়াজোড়া বিখ্যাত নানা ব্র্যান্ডের অনলাইন প্রচারের কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। কাজ করছেন স্যামসাং ও সনির সঙ্গেও। বিজনেস ইনসাইডার সাময়িকীকে রুস বলেন,‘তথ্যপ্রযুক্তি খাতে কাজ করাটা কখনো আমার স্বপ্নের পেশা ছিল না। নিজেকে ব্যক্ত করার জন্য আলোকচিত্রের মতো একটা সৃজনশীল মাধ্যমের প্রতি আমার অনুরাগ ছিল। কিন্তু পেশাগতভাবে সেটা কঠিন ছিল। ইনস্টাগ্রাম আমাকে মুক্তি দিয়েছে।’

ছবি তোলার জন্য এরই মধ্যে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও কানাডায় যেতে হয়েছে রুসকে। ছবি: ইলকো রুস/মেইল অনলাইন
ছবি তোলার জন্য এরই মধ্যে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও কানাডায় যেতে হয়েছে রুসকে। ছবি: ইলকো রুস/মেইল অনলাইন

ইনস্টাগ্রামে ইলকো রুসের খ্যাতি ছড়িয়ে পড়ার পর ইনস্টাগ্রাম কর্তৃপক্ষও তাঁদের ‘সাজেস্টেড ইউজার’ হিসেবে রুসের প্রোফাইল দেখার জন্য এবং তাঁকে ফলো করার জন্য পরামর্শ দেওয়া শুরু করে। এতে রুসের অনুসারীর সংখ্যা বাড়তে থাকে আরও দ্রুত। স্যামসাংয়ের এনএক্স-১ ক্যামেরার প্রচারে কাজ করেছেন রুস। এ ছাড়া সনি, জনি ওয়াকার ও ডুকাটির মতো ব্র্যান্ডের জন্যও কাজ করছেন তিনি। ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও কানাডায় রুসের তোলা ছবিগুলো তুমুল জনপ্রিয় হয়েছে।
(মেইল অনলাইন অবলম্বনে)